• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘চাকরি নট-মাদকে জড়িত হলে’


প্রকাশিত: ৪:৪৩ পিএম, ১ মার্চ ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

madok dg-www.jatirkhantha.com.bd
স্টাফ রিপোর্টার : অধিদপ্তরের কেউ যদি অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, প্রমাণিত হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। তাদের চাকরি থাকবে না। বললেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ।আজ (বৃহস্পতিবার) দুপুরে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক।

তিনি বলেন, মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো এলাকায় মাদকের অভিযান চালানো শেষ করে ফিরে এলে জানতে পারি সেখানে আবার মাদক বিক্রি শুরু হয়েছে।
মহাপরিচালকের কাছে সাংবাদিকেরা জানতে চান, অধিদপ্তরের অনেক কর্মকর্তা-কর্মচারী মাদকসেবন ও ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে কী করছেন?

জামাল উদ্দীন বলেন, মাদক দ্রব্য সেবনের কোনো অভিযোগ এলে এবং তদন্তে তা প্রমাণিত হলে অভিযুক্তদের চাকরি থাকবে না। এ ব্যাপারে সব সময়ই কঠোর ভূমিকা থাকবে।

তিনি বলেন, ধারণা করা হয়, দেশে মোট মাদকসেবীর সংখ্যা ৫০ লাখ থেকে ৭০ লাখ হবে। যদিও সে সম্পর্কে সঠিক কোনো তথ্য তাদের কাছে নেই।