• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘চাকরির পেছনে না ঘুরে আইটি এক্সপার্ট হোন’


প্রকাশিত: ৫:২৮ পিএম, ১৫ এপ্রিল ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

স্টাফ রিপোর্টার :   প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় চাকরির পেছনে না ঘুরে তরুণদের আইটি joy-www.jatirkhantha.com.bdএক্সপার্ট হওয়ার আহবান জানিয়েছেন । এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সম্ভাবনাময় তরুণরা সীমিত সরকারি চাকরির পেছনে না ঘুরে সম্ভাবনাময় আইটিখাতে এলে তারা ভাল করবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে কোটা সংস্কার করবে সরকার।রোববার বিজনেস প্রসেস আউটসোর্সিং-বিপিও সামিট উদ্বোধন করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। বাংলাদেশকে ক্রিয়েটিভ ইকোনমি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৃতীয়বারের মতো দুই দিনের এই বিপিও সামিট আয়োজন করা হয়।

সামিটে তিনি আরো বলেন: বিএনপির দেশে জঙ্গিবাদ ছড়ানোর কাজ করছে। তবে এর বিপরীতে যেকোন মূল্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার।আইসিটি খাতের অগ্রগতি তুলে ধরে সাইবার নিরাপত্তা ও সোশ্যাল মিডিয়ায় উগ্রবাদ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন জয়।তথ্য প্রযুক্তি খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামী প্রজন্মকে প্রাথমিক পর্যায় থেকে আইটি শিক্ষা অন্তর্ভুক্ত করাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়।