• রোববার , ২৬ জুলাই ২০২৬

ঘুষ নিয়ে লোন-ম্যানেজারকে জুতাপেটা


প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৯ মে ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯৫ বার

ঝালকাঠি প্রতিনিধি :  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজার শাখার কৃষি ব্যাংক ম্যানেজার ও সেকেন্ড kkkkঅফিসারকে মারধর করছেন পার্শ্ববর্তী মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন। এছাড়াও ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছেন বলে দাবি করেছেন ব্যাংক কতৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

ব্যাংক ম্যানেজার মোস্তাইনুর রহমান জানান, ইতোপূর্বে মোল্লারহাট ইউনিয়নের কৃষক তোফাজ্জেল হোসেন জমির দলিল বন্ধক রেখে ১ লাখ টাকা লোনের জন্য আবেদন করেন। তদন্ত করে জানা যায় দলিলের জমি অন্য লোকের কাছে বিক্রির জন্য বায়নাপত্র করা হয়েছে। তাই এই জমির দলিলের উপর লোন প্রদান করা সম্ভব নয়।

কৃষক তোফাজ্জেল হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তা সত্ত্বেও তার ছেলে নাসির উদ্দিনকে সাথে নিয়ে চেয়ারম্যান তার লোকজনসহ ব্যাংকে প্রবেশ করেন। এ সময় আমি তার কাছে এ বিষয়ে অপারগতা জানালে সে আমাকে মারধর করতে করতে ব্যাংকের নীচে নামিয়ে অকথ্য গালাগাল করে। এ ঘটনার সময় আমাকে বাঁচাতে এগিয়ে এলে সেকেন্ড অফিসার কবির উদ্দিনকেও মারধর করে চেয়ারম্যানের লোকজন।

এ বিষয়ে চেয়ারম্যান কবির হোসেন জানান, ওই কৃষককে লোন দিতে বললে ম্যানেজারকে আমাকে লোন দিবে বলে আমাকে একাধিবার জানিয়েছে। কিন্তু দরিদ্র কৃষককে সে লোন না দিয়ে কালক্ষেপণ করতে থাকে। কৃষকের কাছে ১ লাখ টাকায় ৫ হাজার টাকা উৎকোচ দাবি করে। কৃষক ৪ হাজার টাকা দিয়ে বাকি ১ হাজার টাকা আজ সোমবার দেয়ার প্রতিশ্রুতি দেয়। এদিন আমি লোন না দেয়ার ব্যাপারটি জানতে চাই। সে কোন সদ্যুত্তর দিতে না পারায় তাকে আমি জুতাপেটা করেছি।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন পিপিএম জানান, ঘটনার খবর পেয়ে সেখানে অফিসার পাঠিয়েছি। কৃষি ব্যাংকের কর্মকর্তারা থানায় অভিযোগ দিতে এসেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।