ঘুষ খেয়ে ওসি গেল কারাগারে
স্টাফ রিপোর্টার : ঘুষ গ্রহণের অভিযোগে কক্সবাজারের কুতুবদিয়া থানার সাবেক ওসি এবং বর্তমান কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলমের আদালতে বিচারাধীন একটি মামলায় এ আদেশ দেয়া হয়।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং পিপি মমতাজ আহমদ বলেন, ওসি আলতাফ হোসেন কুতুবদিয়া থানায় দায়িত্বকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে ঘুষের বিনিময়ে মামলা রেকর্ড করেন। পরে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেন ওসি।এ ঘটনায় মামলার বাদী ঘুষ দেওয়ার প্রমাণসহ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দেন। দুদক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন পেশ করে।সকালে এ মামলায় ওসি আলতাফ হোসেন আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণ করেন।



