• রোববার , ২৬ জুলাই ২০২৬

গায়ককে জড়িয়ে ধরায় খায়েসে জেলে..


প্রকাশিত: ২:৩২ পিএম, ১৬ জুলাই ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

ডেস্ক রিপোর্টার  : গায়ককে জড়িয়ে ধরায় খায়েসে জেলে যেতে হলো এক সৌদি নারীকে। সৌদি আরবে একটি গানের অনুষ্ঠানের saudi-www.jatirkhantha.com.bdমঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে এক সঙ্গীত উৎসেব মাজিদ আল-মোহান্দিস নামে একজন খ্যাতনামা গায়ক গান গাইছিলেন। হঠাৎ করেই কালো পোশাক ও নিকাব-পরা এক নারী দৌড়ে এসে মঞ্চে উঠে পড়েন এবং আল-মোহান্দিসকে জড়িয়ে ধরেন।

এ সময় নিরাপত্তা কর্মীরা ওই নারীকে টেনে ছাড়িয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন। পরে তাকে জেল হাজতে নিয়ে যায় পুলিশ।গায়ককে জড়িয়ে ধরার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এতে বেকায়দায় পড়েছে স্থানীয় প্রশাসন।সৌদি আরবে নারীদের পারিবারিক সম্পর্ক নেই এমন পুরুষদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করা নিষেধ। এ ছাড়া মদ্যপান , পোশাক এবং নারী-পুরুষকে আলাদা রাখার ব্যাপারে কড়া আইন রয়েছে দেশটিকে।

গায়ককে জড়িয়ে ধরা এ নারীর নাম প্রকাশ করা হয়নি। আপাদত তার বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা করার কথা বিবেচনা করছেন একজন পাবলিক প্রসিকিউটর।গায়ক মাজিদ আল-মোহান্দিসের জন্ম ইরাকে হলেও তার সৌদি নাগরিকত্ব রয়েছে।

তবে সৌদি নারীদের প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেয়ার ব্যাপারে অনেক দিন ধরেই নিষেধাজ্ঞা ছিল। গত বছর তা শিথিল করা হয়।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানেরে বেশ কিছু সংস্কার মূলক পদক্ষেপের মধ্যে নারীদের গাড়ি চালানো, ফুটবল খেলা দেখা এবং গায়িকাদের অনুষ্ঠানের অনুমতি দেয়ার সিদ্ধান্ত ছিল অন্যতম।