• রোববার , ২৬ জুলাই ২০২৬

গাজীপুরে ক্ষুদ্ধ হাসান সরকার-গ্রেফতার নোমান


প্রকাশিত: ৮:২৬ পিএম, ৬ মে ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

গাজীপুর প্রতিনিধি  :  উচ্চ আদালত গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষণা করায় ক্ষুদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন hasan sarker-www.jatirkhantha.com.bdসরকার।এজন্য সংবাদ সম্মেলনে তিনি এটা সরকারের পরাজয় বলে দাবি করেছেন। ওদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে আটক করেছে পুলিশ।

গাজীপুরে বিএনপি দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসার কাছে বিকাল ৫টায় সাবেক টঙ্গি পৌর ভবনের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। নোমানের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে টঙ্গি গিয়েছিলেন বিএনপির প্রবীণ এ নেতা।

1111সকালে টঙ্গি পার্টি অফিসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরে পাশের একটি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। ইতিমধ্যে উচ্চ আদালত গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষণা দিলে হাসান উদ্দিন সরকার তার বাসায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান। সে সংবাদ সম্মেলনে অংশ নেন আবদুল্লাহ আল নোমান। হাসান সরকারের সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে আসার পথে পৌর ভবনের সামনে পুলিশ তাকে আটক করে টঙ্গির দিকে নিয়ে যায়।
আবদুল্লাহ আল নোমান দীর্ঘ সময় বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে শ্রমিক অধ্যুষিত টঙ্গিতে শ্রমিক রাজনীতির এক আলোচিত নেতা ছিলেন হাসান উদ্দিন সরকার। শ্রমিক রাজনীতির কারণে চার দশকের বেশী সময় ধরে দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।