• রোববার , ২৬ জুলাই ২০২৬

গাছের সঙ্গে বাসের ধাক্কা:নিহত ১৬


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৩ জুন ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

 

 

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার পলাশবাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ১৬ যাত্রী road accident-www.jatirkhantha.com.bd.12নিহত ও ৪০জন আহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা নামক স্থানে শনিবার ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় যায় । আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

bus accident-www.jatirkhantha.com.bdগোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের উদ্দেশে ছেড়ে আসা আলম এন্টারপ্রাইজ নামক যাত্রীবাহী নৈশকোচটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে এক বিশাল রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে কোচটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন ৭জন যাত্রী ও পরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৯জন মারা যান। তিনি আরো জানান, এছাড়া পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি গুরুতর আহতদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।