• রোববার , ২৬ জুলাই ২০২৬

খালেদা তারেক নির্বাচনে অযোগ্য-তারানা


প্রকাশিত: ৫:০০ পিএম, ২৪ এপ্রিল ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

টাঙ্গাইল প্রতিনিধি  :  তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতি মামলায় khalada-tarek-www.jatirkhantha.com.bdআদালত কর্তৃক সাজাপ্রাপ্ত। তাই সংবিধান অনুযায়ী তারা আগামী নির্বাচনে তারা অযোগ্য এবং নির্বাচনে অংশ নিতে পারবেন না।
একইসঙ্গে আদালতের বিষয়ে বির্তক সৃষ্টি করাও আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি।মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান যেহেতু তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছেন, তাহলে তিনি কিভাবে বাংলাদেশের নাগরিক থাকেন?তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে। সে প্রক্রিয়া সরকার করছে।

tarana-halim-www.jatirkhantha.com.bdতিনি আরো বলেন, বিএনপি খালেদার জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে। তাকে যথাযথ চিকিৎসাসহ সকল সুযোগ সুবিধা জেল কোড অনুযায়ী কর্তৃপক্ষ দিবেন। এরপরেও কর্তৃপক্ষ যদি মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, তাহলে তাই করা হবে।পরে তিনি টাঙ্গাইল জেলা এবং দেলদায়ার ও নাগারপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কমীদের সাথে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।