• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘কোর্টকে মিসগাইড করছে বিএনপি’


প্রকাশিত: ২:৩০ পিএম, ২৮ মে ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

 

কোর্ট রিপোর্টার :  কোর্টকে মিসগাইড করছে বিএনপি ;  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নড়াইলের highcort-www.jatirkhantha.com.bdমানহানির মামলার সর্বশেষ অবস্থা জানতে চায় হাইকোর্ট। আদালত বলেন, ২৫ মে দিন ধার্য ছিলো। কিন্তু ওইদিন তো ছিলো শুক্রবার। যেহেতু বন্ধের দিন ছিলো সেহেতু রবিবার এ মামলার বিষেয় কি আদেশ হয়েছে?
আদালতে উপস্থিত খালেদা জিয়ার আইনজীবীরা এ বিষয়ে সর্বশেষ কোনো তথ্য আদালতে উপস্থাপন করতে পারেননি। তখন আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চাইলে ডেপুটি আ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ বলেন, আগামী ৩০ আগস্ট দিন ধার্য রেখেছে ম্যাজিস্ট্রেট আদালত। এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলে, আপনারা কোর্টকে মিসগাইড করবেন না। নির্দেশনা নিয়ে এভাবেই মামলা করেন। খুবই দুঃখজনক।