‘কোটা’ পরীক্ষা নিরীক্ষা’য় আন্দোলন স্থগিত
বিশেষ প্রতিনিধি : অবশেষে কোটা পরীক্ষা নিরীক্ষা করবে সরকার। এ আশ্বআসে আন্দোলন স্থগিত করা হয়েছে।আগামী ৭ মে পর্যন্ত কোটা ব্যবস্থার
সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়েছে।সোমবার বিকেলে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, তরুণদের দাবি যৌক্তিক হলে তা উপেক্ষা করা হবে না। আগামী মে মাসের ৭ তারিখ পর্যন্ত সরকার বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে। এ পর্যন্ত তারা তাদের আন্দোলন স্থগিত রাখবে। এর আগে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল সেতুমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠকে বসেন। ওই বৈঠক শেষে তাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন। আর মামুনের নেতৃত্বে বৈঠকে পরিষদের ১৯ সদস্যের মধ্যে কানিজ ফাতেমা, আফসানা সাফা, একরামুল হক, আল ইমরান হোসাইন, লীনা মিত্র, আরজিনা হাসান, লুবনা জাহান প্রমুখ ছিলেন।



