• রোববার , ২৬ জুলাই ২০২৬

কোটা ‘তান্ডবে’ তারেকের ইন্ধন নজরদারি


প্রকাশিত: ৪:০৮ পিএম, ১২ এপ্রিল ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

বিশেষ প্রতিনিধি :  কোটা আন্দোলনে তারেক জিয়ার ইন্ধন নিয়ে গোয়েন্দা নজরদারি চলছে। ইতিমধ্যে গোয়েন্দারা ঢাকা khaleda-tareq_www.jatirkhantha.com.bdবিশ্ববিদ্যালয়ের সাদা দল পন্থি কয়েক শিক্ষককে নজরদারিতে রেখে তদন্ত করছেন। একই সঙ্গে কয়েক বিএনপি নেতার অপতৎপরতা খতিয়ে দেখছেন। গোয়েন্দা সূত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন ভাংচুরের ঘটনার তদন্ত করতে গিয়ে এদের অবৈধ তৎপরতার যোগসূত্র খুঁজে পায়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে তারেক রহমানের টেলিফোন সংলাপ নিয়ে নানা কথাবার্তা চলছে। এই কপথোপকথন এর একটি অডিও ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রকাশিত এই কথোপকথনের তারেককে এই আন্দোলনে বিএনপি সমর্থক শিক্ষকদের ভূমিকা রাখতে বলতে শোনা যায়। গত বুধবার এই অডিওটি তোলা হয়।

tareq-mamun-www.jatirkhantha.com.bdওদিকে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে আলাপের কথা স্বীকার করেছেন অধ্যাপক মামুন।তিনি অনলাইন দৈনিক জাতিরকন্ঠ কে বলেন,  লন্ডন থেকে তারেক রহমান কোটার আন্দোলনে সাদা দলের অবস্থান জানতে চেয়েছিলেন।

জবাবে কী বলেছেন, জানতে চাইলে অধ্যাপক মামুন বলেন, আমি তাকে বলেছি, সবার যা অবস্থান, আমাদেরও তাই অবস্থান। আমরা সংস্কারের পক্ষে।প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক নেতা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মামুন দলটির সাংস্কৃতিক ফ্রন্ট জাসাসের’ও সভাপতি।

tareq-mamun-www.jatirkhantha.com.bd.11জানা গেছে, টেলিফোনে তারেক তাকে বলেন, ছেলেপেলেরা যে কোটা সংস্কারের আন্দোলনটা করছে, দাবিটা তো জেনুইন। অধিকাংশ স্টুডেন্টরা, যারা মেধাবী বলে স্বীকৃত, তারা এটার সাথেই আছে, সাধারণ মানুষও আছে। কোটা পদ্ধতিটাকে আওয়ামী লীগ গত কয়েক বছরে নষ্ট করে দিয়েছে, এটার ইউজটা। আমার মনে হয় এটা ওদের ন্যায্য দাবি। আপনারা সাদা দলের যারা আছেন, বিশেষ করে আমাদের মনা যারা, এটাকে একটু অর্গানাইজ করে এদের একটু সাপোর্ট দিলে হয় না।

উত্তরে মামুনকে বলতে শোনা যায়, সাপোর্টটা দেওয়া প্রয়োজন। অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই। এখন যে পরিস্থিতি অর্গানাইজ করার সময় এসেছে।এরপর তারেক বলেন, তাহলে আপনাদের একটু দায়িত্ব নিতে হবে। আপনি একটু এগিয়ে আসেন, সবার সঙ্গে কথা বলে অর্গানাইজ করেন।

আমি আরও দুই-একজনের সঙ্গে কথা বলছি। আপনি আপনার অবস্থান থেকে ভূমিকা রাখেন।খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক। মায়ের সঙ্গে একই মামলায় সাজাপ্রাপ্ত তারেক মুদ্রা পাচারের আরেক মামলায় দণ্ডিত।

১০ বছর ধরে সপরিবারে লন্ডনে থাকা তারেক মা কারাগারে যাওয়ার পর টেলিফোনে নির্দেশনা দিয়ে দল পরিচালনা করছেন বলে বিএনপি নেতারা জানান।সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ভিন্ন মতলব রয়েছে বলে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন।

hasan-nahmudএদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলায় বিএনপির ‘সন্ত্রাসীদের’ সংশ্লিষ্টতা আছে, তা তাদের বক্তব্যেই স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাঙচুর ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বুধবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশেও এসব কথা বলেছিলেন।

হাছান মাহমুদ বলেন, ভিসির বাসভবনে গ্যাস লাইন খুলে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল, বাসভবনের ফ্যান, বাথরুমের কমোড ভেঙেছে, স্বর্ণালঙ্কার লুট করেছে। এসব বিএনপি-জামায়াত গোষ্ঠীর পেট্রোল বোমা বাহিনী ছাড়া আর কেউ করতে পারে না।