• শনিবার , ১৩ জুন ২০২৬

কুর্মিটোলা বিহারী গণহত্যার বিচার ও বিএসএফ কর্তৃক হত্যা বন্ধের দাবিতে বিবিআরএর মিছিল


প্রকাশিত: ১:০৩ পিএম, ১৩ জুন ২৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩ বার

 

মিরপুর প্রতিনিধি : শুক্রবার, ১২ জুন ২০২৬, বাদ জুমা বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ-বিবিআরএ এর উদ্যোগে ২০১৪ সালের শবে বরাতের ভোরে মিরপুর-১২ এর কালশীস্থ কুর্মিটোলা ক্যাম্পে সংঘটিত বিহারী গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে করার দাবিতে এবং BSF কর্তৃক সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি মিরপুর-১২ এর কুর্মিটোলা বায়তুর রহমত মসজিদ থেকে শুরু হয়ে মিরপুর-১১ এর বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ-বিবিআরএ পল্লবী শাখার সভাপতি মো: শাবান* এর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে *প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালে শবে বরাতের রাতে কুর্মিটোলা ক্যাম্পে পরিকল্পিতভাবে আগুন দিয়ে ১০ জনের অধিক নিরীহ বিহারী নারী-শিশুসহ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। ১২ বছর পেরিয়ে গেলেও এই নৃশংস গণহত্যার কোনো বিচার হয়নি। অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে করতে হবে।সমাবেশে বিবিআরএ নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি বিচারহীনতার পথে হাঁটে তবে বিহারী নেতৃবৃন্দ এই গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করতে বাধ্য হবেন। একইসাথে BSF কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা ও পুশ-ইন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে *আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: জাহিদ, বিহারী নেতা আরমান দিল্লিওয়ালা, সুলতান আহমদ, মাহতাব ভাসানী, সাব্বির, রিয়াজুদ্দিন মুকুল, ফায়সাল, আনিসুর রহমান বেচু, লিজা বেগম, আসমা বেগম প্রমুখ।বক্তারা আরও বলেন, বিহারী ক্যাম্পসহ সারা দেশ থেকে মাদক নির্মূল, থানায় ডেকে বিচার-শালিস বন্ধ এবং অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে বিহারীদের পূর্ণাঙ্গ পুনর্বাসন নিশ্চিত করতে হবে। মিছিলে অংশগ্রহণকারীরা “We Want Justice for Biharis”, “অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন কর”, How far Biharis Rehabilitation,  “BSF কর্তৃক হত্যা বন্ধ কর” ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।মিছিলের নিরাপত্তা বিধানে পুলিশ ও RAB বেশ তৎপর ছিলো।