কালশিতে বিহারী গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবিতে আজ বিক্ষোভ মিছিল
মিরপুর প্রতিনিধি : মিরপুরের কালশিতে বিহারী গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে বাংলাদেশ বিহারী পুনর্বাসন সংসদ বিবিআরএ । বৃহস্পতিবার এক বিবৃতিতে বিবিআরএ এই দাবি জানায়।
আজ ১২.০৬.২০২৬ ইং তারিখ শুক্রবার দুপুর ২ ঘটিকায় মিরপুর-১২ এর কুর্মিটোলা বায়তুর রহমত এর সামনে থেকে কালশী গণহত্যার বিচারের দাবীতে মিছিল করবে বিবিআরএ।মিছিলটি মিরপুর-১১ এর বড় মসজিদের সামনে এসে শেষ হবে। বিবিআরএ ৩ দিনব্যপি কর্মসূচির ২য় দিন শনিবার কবর জিয়ারত ও রবিবার (১৪.৬.২০২৬) কোরআানখানী ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।



