কার ইশারায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফোরম্যান করতে চায় শিক্ষা মন্ত্রণালয়?

শফিক রহমান : কার ইশারায় ৪ বছর কোর্সধারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফোরম্যান করতে চায় শিক্ষা মন্ত্রণালয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। নের্তৃবৃন্দ জাতিরকন্ঠ কে বলেন, পৃথিবীতে কোথাও নেই প্রতিষ্ঠিত কোনো কোর্স কমানো হয়। বরং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আরো আধুনিকায়ন করা হচ্ছে। কোথাও কোথাও ডিগ্রী ইঞ্জিনিয়ারদের সমতুল্য করা হচ্ছে ডিপ্লোমাধারীদের। কিন্তু বাংলাদেশে হচ্ছে উল্টো। এখানো পুরো চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স কমিয়ে ৩ বছর করার ষড়যন্ত্র করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেশে বিদেশে ফোরম্যান করার ষড়যন্ত্র করা হচ্ছে।
কারণ বর্তমানে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সরকারি চাকরিতে উপ সহকারী প্রকৌশলী হিসেবে দশম গ্রেডে যোগদান করেন। ওদিকে বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রীধারীরা সহকারী প্রকৌশলী হিসেবে নবম গ্রেডে যোগদান করেন। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক বছর শিক্ষার মেয়াদ কমানো হলে বিএসসি থেকে ডিপ্লোমা কোর্সধারী ইঞ্জিনিয়ারদের শিক্ষা জীবনের পার্থক্য হবে ৩ বছরের। বর্তমানে পার্থক্য আছে ২ বছরের। কোর্স কমানো হলে ভবিষ্যতে বেতন গ্রেডেও পার্থক্য আসবে। তখন প্রশাসনিক ষড়যন্ত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেশে বিদেশে ফোরম্যান হয়ে চলতে হবে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪র্থ শিল্প বিপ্লবে বাঁধা হয়ে দাড়াবে। দেশবিরোধী প্রতিক্রিয়াশীল চক্র এটা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে চাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
আর এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌত্তিক ও আত্মঘাতি উদ্যোগের বিরুদ্ধে ফুঁসে উঠছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। এ উপলক্ষ্যে গঠিত বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ ফজলুর রহমান খান ও সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা জাতিরকন্ঠ কে বলেন, ৪ দফা দাবীতে আমরা মাঠে নেমেছি। দাবী আদায় না করে আমরা ঘরে ফিরবো না।
দাবী আদায়ের লক্ষ্যে আমরা ডিপ্লোমা প্রকৌশলীদের ১৭৯ টি পেশাজীবী সংগঠন কে ঐক্যবদ্ধ করে সংগ্রাম পরিষদের নেতৃত্বে ৪ দফা দাবী আদায়ে মানববন্ধন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সচিবদের স্মারকলিপি প্রদান করেছি। এর পরও দাবী আদায় না হলে আমরা করোনা কালের মধ্যেও রাস্তায় নামতে বাধ্য হব। প্রয়োজনে কর্মবিরতি চলবে। এরপরও দাবী আদায় না হলে মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘটসহ শিক্ষামন্ত্রী, শিক্ষা উপ-মন্ত্রী’র পদত্যাগ দাবীতে আন্দোলন চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বহাল রাখবো ইনশাআল্লাহ।
কি আছে ৪ দফায়-
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪ দফা দাবীর প্রধান দাবী হচ্ছে-
১) প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌত্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ করা এবং এই কোর্সকে আরো আরো আধুনিকায়ন করা।
২) প্রধানমন্ত্রীর ২০১৮ সালের সদয় নির্দেশনা এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বিএনবিসি ২০২০ জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপদারা সংশোধন এবং ইমরাত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধন করে গেজেট প্রকাশ।
৩) প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতি কোটা ৫০% ,প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নুনতম বেতন নির্ধারনসহ ডিগ্রী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে অর্গানোগ্রাম প্রদান করতে হবে।
৪) পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্টান সমূহে শিক্ষক স্বল্পতা, ল্যাব, ওয়ার্কশপ সংকট দূর করে বেতন পদোন্নতি নিশ্চিতসহ বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি করতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদায়
আঘাতে প্রধানমন্ত্রীর শিল্পবিপ্লবে বাঁধা-
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদায় আঘাত করে দেশকে পঙ্গু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪র্থ শিল্পবিপ্লবে শিক্ষা মন্ত্রণালয় বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার বিকেলে আইডিইবি ভবন মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ১৭৯ টি পেশাজীবী পরিষদ এর সঙ্গে এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ ফজলুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান নয়ন। বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম, দেওয়ান মোঃ ইলিয়াস, নাজিম উদ্দিন পাটোয়ারী, আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন হাওলাদার,মর্তুজা সিদ্দিকী, প্রনব কুমার দে,আরমান ভূইয়া, জামাল হোসেন নাহিদ, ফরিদ আহমেদ প্রমুখ নের্তৃবৃন্দ।
এসময় বক্তব্য বলেন, ৫ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করে রাস্তায় বসে আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। মন্ত্রণালয়ের দুষ্ট চক্রের ইশারায় শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীরা ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৩ বছর করার হীন ষড়যন্ত্র করে দেশে বিদেশে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফোরম্যান করার অপচেষ্টা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪র্থ শিল্প বিপ্লব বানচালের ষড়যন্ত্র করছে।



