• রোববার , ২৬ জুলাই ২০২৬

কারাদণ্ড-তবুও ফিরছেন নওয়াজ মরিয়ম


প্রকাশিত: ৯:১৩ পিএম, ১৩ জুলাই ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

nawaz-sharif-www.jatirkhantha.com.bdডেস্ক রিপোর্টার :  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম শরীফ নিজেদের দেশে ফিরছেন। লন্ডন থেকে পাকিস্তানের পথে আবুধাবিতে যাত্রা বিরতি নেন তারা। ধারণা করা হচ্ছে বিমানবন্দরে নামলেই গ্রেপ্তার হবেন তারা।

মরিয়মের টুইটারে এক ভিডিও বার্তায় নওয়াজ শরীফ তার অনুসারীদের তার পাশে দাঁড়াবার এবং দেশের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান।তিনি বলেন, দেশ এখন কঠিন সন্ধিক্ষণে রয়েছে। আমার যা করা সম্ভব আমি করেছি। আমি জানি আমি কারাদণ্ড পেয়েছি এবং আমাকে সোজা কারাগারে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমি পাকিস্তানকে বলতে চাই, আমি এসব আপনাদের জন্যই করছি।

দুর্নীতির দায়ে ১০ বছরের জেল হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। অভিযোগ ছিল, লন্ডনের অভিজাত অ্যাভেনফিল্ড হাউসে যে চারটি ফ্ল্যাট রয়েছে নওয়াজ শরিফের নামে, সেগুলির দাম তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন। নওয়াজ-কন্যা মরিয়ম শরিফকে দেওয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড। সপ্তাহ খানেক আগে যখন নওয়াজকে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল, তখন তিনি এবং তাঁর মেয়ে লন্ডনে ছিলেন। শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ গলার ক্যানসারে আক্রান্ত। তিনি লন্ডনের এক হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসার জন্যই সেখানে ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবং তাঁর মেয়ে।

সূত্রের খবর, আজই লন্ডন থেকে আবু ধাবি হয়ে পাকিস্তানে ফিরছেন শরিফরা। তাঁদের বিমান নামবে লহৌর বিমানবন্দরে। পাক বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হতে পারে শরিফদের। যদিও, বিষয়টিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নয় তাঁর দল। নেতাকে স্বাগত জানাতে বিশাল মিছিলের আয়োজন হয়েছে।  পিএমএল-এন সূত্রে দাবি করা হয়েছে, মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে গোটা লহৌর।

 

 

 
ধারণা করা হচ্ছে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই২৪৩ তে করে আবুধাবি হয়ে লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অবতরণ করবেন নওয়াজ ও মরিয়ম।টুইটারে মরিয়ম লন্ডন থেকে বিদায়েরও কিছু ছবি দেন। একটি ছবিতে লন্ডনের হাসপাতালে কোমায় থাকা কুলসুম নওয়াজের সঙ্গে কান্নাভরা বিদায় নেন বাবা-মেয়ে।

লাহোরে পৌঁছানোর পরই নওয়াজ ও মরিয়মকে গ্রেপ্তার করা হবে বলে ধারণা করা হচ্ছে। তারপর তাদের সোজা হেলিকপ্টারে ইসলামাবাদে নিয়ে যাওয়া হবে যেন সেখান থেকে কারাবন্দী করার জন্য আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া যায়।গত ৬ জুলাই আদালতের দেয়া কারাদণ্ডের জন্যই এই দুই পিএমএল-এন নেতা দেশে ফিরছেন।

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট সম্পর্কিত দুর্নীতি মামলায় পাকিস্তানের একটি আদালত এই দণ্ডাদেশ দেন।এছাড়াও তার মেয়ে মরিয়ম শরীফকে সাত বছর ও তার স্বামী ক্যাপ্টেন সাফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

রায়ের সময়ে স্ত্রী-কন্যাসহ লন্ডনে থাকলেও পরে মেয়েকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের নওয়াজ শরীফ জানান, কারাদণ্ড হয়েছে জেনেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যে দুর্নীতি হয়নি সেটাতে মেয়েকেও দায়ী করার সমালোচনা করেন তিনি।