• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘কারাগারে খালেদার বাড়তি চিকিৎসা দাবি’


প্রকাশিত: ২:৩৬ পিএম, ২২ এপ্রিল ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

বিশেষ প্রতিনিধি :  এবার কারাগারে বেগম খালেদার জিয়ার বাড়তি চিকিৎসা দাবি করেছেন বিএনপি নেতারা।কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় বাড়তি কিছু করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ khalada jail-www.jatirkhantha.com.bdনেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে সচিবালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলকোড অনুযায়ী খালেদা জিয়া সব সুবিধা ভোগ করছেন।

তবে তার চিকিৎসায় বাড়তি কিছু করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।