• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে জয়লাভ সম্ভব’


প্রকাশিত: ৪:১৯ এএম, ৭ জুন ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১৯ বার

 

 

বিশেষ প্রতিনিধি :   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যেকোন নির্বাচনে জয়লাভ করা 06-06-18-PM_Lawers Ifter At Gonobhaban-29সম্ভব। এছাড়া চলমান জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।বুধবার গণভবনে আইনজীবীদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পবিত্র রমযান মাসে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ইফতার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে ধারাবাহিকতায় বুধবার আইনজীবীদের সঙ্গে ইফতার আয়োজনে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে তাদের খোঁজ-খবর নেন।  বার কাউন্সিলের আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা জয়লাভ করায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তৃতাও করেন তিনি।

আইনজীবীদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তাদের আগামী দিনগুলোতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের বিজয় বলে যে ঐক্যবদ্ধ থাকলে আমরা জয়ী হতে এবং যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অন্যায় ও অবিচারের কোন স্থান হবে না। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা একটি মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গঠন করতে চাই।’বাংলাদেশ যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তা যেন কোনভাবেই ব্যাহত না হয় সে কথাও দৃঢ়ভাবে উল্লেখ করেন তিনি।

কানাডায় শুরু হতে যাওয়া জি-সেভেন সামিটে বাংলাদেশের উন্নয়ন, রোহিঙ্গা সংকট বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন বলে জানান প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।