• বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬

এস আলমকে ৩৫ হাজার কোটি টাকাসহ কারা ৪ ব্যাংক ফেরত দিচ্ছে প্রশ্ন আসিফের


প্রকাশিত: ৭:০৪ পিএম, ১২ এপ্রিল ২৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৬ বার

“ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের ৩৫ হাজার কোটি টাকাসহ চারটি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না, আপনারা জানেন?”

 

বিশেষ প্রতিনিধি : দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠান এস আলম গ্রুপকে চারটি ব্যাংক ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের ৩৫ হাজার কোটি টাকাসহ চারটি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না, আপনারা জানেন?”

শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। চলতি বছরের ৬ এপ্রিল অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংসদে এ তালিকা উপস্থাপন করেন। এই প্রতিষ্ঠানগুলোর মোট ঋণের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকার বেশি, যার মধ্যে বেশিরভাগ কোম্পানি আলোচিত ও সমালোচিত এস আলম গ্রুপের অন্তর্ভুক্ত।জানা যায়, চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ১৯৮৫ সালে এস আলম গ্রুপ প্রতিষ্ঠা করেন। পরে সময়ের সঙ্গে এটি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়।তিনি সাবেক আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয়।