• রোববার , ২৬ জুলাই ২০২৬

এবার মেসির জাদু বাঁচাবে আর্জেন্টিনাকে?


প্রকাশিত: ৫:০৮ পিএম, ২৫ জুন ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩৩০ বার

 

 

স্পোর্টস রিপোর্টার : এবার মেসির জাদু বাঁচাবে আর্জেন্টিনাকে? বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সে ‘হতাশ’ লিওনেল মেসি এবার messi-www.jatirkhantha.com.bd.00নয়া ফর্মুলায় নামবে কাল মঙ্গলবার রাত ১২টায়। সবাই ঘুরে দাঁড়ানোর মন্ত্রে এবার মরিয়া হয়ে আছে বলে জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।

‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র দিয়ে শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে উড়ে যায়। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোর আগেই বিদায়ের শঙ্কায় রয়েছে হোর্হে সাম্পাওলির দল।

messi-www.jatirkhantha.com.bd.999আগামী মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলে হয়তো শেষ ষোলোয় পা রাখতে পারবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেজন্য গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকেও তাকাতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

দলের সবচেয়ে বড় তারকা ৩১ বছর বয়সী মেসি এখনও টুর্নামেন্টে কোনো গোল করতে বা করাতে পারেননি। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক।তবে মেসির ব্যর্থতাকে মানবীয় বলেই মনে করেন মাসচেরানো। সংবাদ সম্মেলনে এই মিডফিল্ডার বলেন, “লিও ভালো আছে, কিন্তু দলীয়ভাবে বিষয়গুলো আমাদের পছন্দমতো হচ্ছে না। আমাদের প্রত্যেকের নিজস্ব হতাশা আছে।”

“সে একজন মানুষ এবং তার নিজস্ব হতাশা আছে। কিন্তু পরিস্থিতি পাল্টাতে সে মরিয়া।প্রথম দুই ম্যাচে আমরা যা দেখিয়েছি তার চেয়ে একটা ভিন্ন চিত্র সে বিশ্বকে দেখাতে চায়।মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ত পিতার্সবুর্গে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে রস্তোভ-অন-ডনে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া।

এবার পরিবর্তন পাঁচটি-
messi-www.jatirkhantha.com.bd
এবার একাদশে পরিবর্তন থাকতে পারে পাঁচটি। একাদশে ফিরতে যাচ্ছেন ডি মারিয়া ও মার্কোস রোহো।বিশ্বকাপে টিকে থাকতে গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। অন্যদিকে, আইসল্যান্ড যেন ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় না পায়, সে আশাও করতে হবে। দুটি সমীকরণ মিললেই কেবল দ্বিতীয় রাউন্ডে যাচ্ছেন মেসিরা। তবে জয় নিয়ে নিজেদের কাজটা তো আগে সেরে রাখতে হবে।
শেষ ভরসা কারা-

গতকাল সকালেই ফাঁস হয়ে গেছে ২৬ জুন পিটার্সবার্গে বাঁচা-মরার লড়াইয়ে কোন একাদশ নিয়ে নামতে যাচ্ছে আর্জেন্টিনা! সকালের অনুশীলনে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে যায় সাম্পাওলির হাতের নোটবুকের ট্যাকটিকস। সেখানেই ফুটে উঠেছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ।

আর্জেন্টাইন–সমর্থকেরা খুশি হতে পারেন, পরবর্তী ম্যাচে গোলপোস্টের নিচে থাকছেন না আগের ম্যাচে শিশুসুলভ ভুল করে দলকে ভোগানো কাবায়েরো। তাঁর জায়গা নেবেন আর্জেন্টিনার শীর্ষ দল রিভার প্লেটের গোলরক্ষক হিসেবে বেশ নাম কুড়ানো ফ্রাঙ্কো আরমানি। শুধু তা-ই নয়, আগের ম্যাচের সঙ্গে পরবর্তী ম্যাচের একাদশে থাকতে পারে পাঁচটি পরিবর্তন। বিশ্বকাপে প্রথমবারের মতো মূল একাদশে দেখা যেতে পারে গঞ্জালো হিগুয়েইনকে। ফিরছেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

এই একাদশ নিয়েই নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।এই একাদশ নিয়েই নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।সব মিলিয়ে আগের ম্যাচে একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে পরবর্তী ম্যাচে লিওনেল মেসির সঙ্গে থাকছেন এডুয়ার্ডো সালভিও, এনজো পেরেজ, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো ও হাভিয়ের মাচেরানো। আর আসতে যাচ্ছেন আরমানি, মার্কোস রোহো, এভার বানেগা, ডি মারিয়া ও হিগুয়েইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা ৩-৪-৩ ফরমেশন থেকে সরে এসে নাইজেরিয়ার বিপক্ষে সাম্পাওলির ফরমেশন হতে যাচ্ছে ৪-৩-৩।