• রোববার , ২৬ জুলাই ২০২৬

ইউটিউব-এ কে এই সুন্দরী খুনী!


প্রকাশিত: ৪:৪৪ পিএম, ৪ এপ্রিল ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২০৩ বার

lady killer-Utube-www.jatirkhantha.com.bd.11lady killer-Utube-www.jatirkhantha.com.bd
ডেস্ক রিপোর্টার :  কে এই সুন্দরী ভয়ংকর খুনী? ইউটিউব কার্যালয়ে সন্দেহভাজন হামলাকারী নাসিম আগদাম নিয়ে শুরু হয়েছে নানা চাঞ্চল্য! কে তিনি এ অপকর্ম করলেন! ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব সদর দফতরে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে মার্কিন পুলিশ। ব্যক্তিগত বিরোধে এই হামলার আশঙ্কা করা হলেও পুলিশের দাবি, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি তারা। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর জানিয়ছে।
lady killer-Utube-www.jatirkhantha.com.bd.299
মঙ্গলবার দুপুরে ক্যালিফোর্নিয়ার সান ব্রুনো এলাকায় ইউটিউব সদর দফতরে ঢুকে গুলি ছোঁড়া শুরু করে এক নারী। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায় নিজের গুলিতে প্রাণ হারানোর আগে তিনি তিনজনকে গুলিতে আহত করেন। মার্কিন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই নারী হামলাকারীর নাম নাসিম নাজাফি আগদাম।

সিএনবিসির উপসাগরীয় সংস্করণে এক খবরে দাবি করা হয় হামলাকারী নারী তার ছেলে বন্ধুকে লক্ষ্যবস্তু বানিয়েছিলেন।

lady killer-Utube-www.jatirkhantha.com.bd.22 তবে সান ব্রুনো পুলিশ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে হামলাকারীর সঙ্গে আক্রান্তের পরিচয় থাকার বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া শুধুমাত্র ওই ব্যক্তিকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছিল তা ও নিশ্চিত নয়। ৩৯ বছর বয়সী এই নারী নিজস্ব ওয়েবসাইটে নিজেকে নিরামিষ ও পোষা প্রাণীদের অধিকার কর্মী হিসেবে পরিচিত করেছেন। তিনি সর্বশেষ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এলাকায় বসবাস করতেন জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।