আনোয়ার গ্রুপের ঐতিহাসিক কর্মে বঙ্গবন্ধু’র ভিডিও বিশ্বের টাইম স্কয়ারে

বিশেষ প্রতিনিধি : এবার আনোয়ার গ্রুপের ঐতিহাসিক কর্মে বঙ্গবন্ধু’র সচিত্র ভিডিও বিশ্বের টাইম স্কয়ারে দেখা যাবে। এলক্ষ্যে আগামী ১৫ আগস্ট মহান শোক দিবসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আমেরিকার বিখ্যাত টাইম স্কয়ারে সচিত্র ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ফলে এটিই হবে বিশ্ব দরবারে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম প্রদর্শনী।
এই প্রদর্শনীর গর্বিত স্পন্সর আনোয়ার গ্রুপ এবং এ গ্রুপের’ই অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স। এ উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে আনোয়ার গ্রুপের পক্ষে গ্রুপটির ম্যানেজিং ডিরেক্টর জনাব হোসেন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্স এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জনাব কায়সার হামীদ স্পন্সর চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ফাইন্যান্স এর চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন।



