• রোববার , ২৬ জুলাই ২০২৬

আজ বিশ্ব দেখবে নয়া ব্রাজিলকে


প্রকাশিত: ২:১১ পিএম, ২ জুলাই ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

স্পোর্টস রিপোর্টার :   আজ বিশ্ব দেখবে নয়া ব্রাজিলকে; আজ সোমবার মাঠে নামছে ব্রাজিল-রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো brazil-www.jatirkhantha.com.bdশুরুর তৃতীয় দিনে আজ প্রতিপক্ষ মেক্সিকো। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সামার এরেনায় অনুষ্ঠিত হবে দুই দলের এ মহারণ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা ও নাগরিক টেলিভিশন।

২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছে দলগুলো। ফেবারিটের ট্যাগ গায়ে মেখে বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখলেও ছোট দলগুলোর কাছে দেখা গেছে বড় দলগুলোকে পা হড়কাতে। অসাধারণ পারফরম্যান্সে এবার ফুটবলপ্রেমীদের মুগ্ধ-বিমোহিত করেছে রাশিয়া বিশ্বকাপ। ফুটবলবোদ্ধাদের অনেকেই এবারের বিশ্বকাপকে ইতোমধ্যেই সেরা আসরগুলোর মধ্যে অন্যতম বলে মন্তব্য করেছেন।

প্রথমবার ফুটবলের বিশাল এই টুর্নামেন্টের আয়োজন করে চমকে দিয়েছে রাশিয়াও। তবে এই বিশ্বকাপে ভালো খেলেও গ্রুপ পর্বের বাঁধা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে মিসর, ইরান এমনকি বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির মতো দল।

রোমাঞ্চকর আর নাটকীয় ফুটবল উপহার দিচ্ছে দ্বিতীয় রাউন্ডও। শনিবার শুরুর দিনেই তো বিদায় নেয় বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহানায়ক লিওনেল মেসির আর্জেন্টিনা আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। রবিবার শেষ দেখে ফেলেছে ফেবারিটের তকমাটা গায়ে মেখে রাশিয়ার বিমান ধরা স্পেনও। তবে পেনাল্টি-ভাগ্যে টিকে গেছে ক্রোয়েশিয়া।

মেসি-রোনালদোদের বিদায়ের পর কী হবে আজ? নেইমারের ব্রাজিলও কী সেই পথে হাটবে? পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জয়রথ থামিয়ে মেক্সিকো কী কোয়ার্টার ফাইনালের টিকেট কাটতে পারবে? বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের অনেকেই বিদায় দেখে ফেলেছেন ব্রাজিলের। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক, টুইটারে এ নিয়ে মন্তব্য করছেন অনেকেই। সেলেসাও ভক্তরা অবশ্য ব্রাজিলকে নিয়ে এখনো স্বপ্ন দেখছেন। তবে কে যাবে শেষ আটে? তার ‍সঠিক উত্তর এখন কেবল সময়ই বলতে পারবে।

আজ সোমবার ব্রাজিল-মেক্সিকো ছাড়াও মাঠে নামবে ফেবারিট বেলজিয়াম আর এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপান। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। রোস্তভ এরেনার এই ম্যাচেও আলাদা করে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।