• রোববার , ২৬ জুলাই ২০২৬

আওয়ামী লীগ বিষধর সাপ-আব্বাস


প্রকাশিত: ৩:২৪ পিএম, ৩০ জুন ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৯ বার

স্টাফ রিপোর্টার :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগ বিষধর সাপ। তারা মনে করে Abbas-www.jatirkhantha.com.bdবাংলাদেশের সব মানুষ তাদের শত্রু। মানুষ তাদের শত্রু ছিল না। তাদের অপশাসন, দুর্নীতি আর লুটপাটের কারণে শত্রু হয়ে গেছে।’ ‘আওয়ামী লীগের মধ্যে বিএনপি ভীতি আছে। তারা খালেদা জিয়াকে ভয় পায়।’

আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে তিনি এ কথা বলেন। এ সময় গুম-খুন ও নির্মম নির্যাতনের শিকার ছয়টি পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল।

খালেদা জিয়া ছাড়া নির্বাচন গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের মতো হবে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘খালেদা জিয়া জেল থেকে বের হয়ে আসবে এবং বিএনপি ক্ষমতায় আসবে, কেউ ঠেকাতে পারবে না।’বিএনপির এই নেতা বলেন, ‘আজকে বাংলাদেশে ঘরে ঘরে স্বজন হারা মানুষের কান্নার রোল। আমরা সরকারের কাছে আহ্বান জানাই গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিন। আর খুনের সাথে জড়িতদের বিচারের ব্যবস্থা করুন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কোন কাপুষের দল না। বিএনপি একজন মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৭১ সাল থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। আর এ কারণেই সরকার প্রতিহিংসায় বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করছে। শুনছি এখন নাকি আবার বিএনপি নেতাকর্মীদের লিস্ট করছে। এসব লিস্টফিস্ট দিয়ে কাজ হবে না। বিএনপির আন্দোলনে লিস্ট বাতাসে উড়ে যাবে।’

গাজীপুর- খুলনা নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘গাজীপুর- খুলনা সিটি নির্বাচনে সরকার কারচুপি করে বিজয়ী হয়েছে। তফসিল ঘোষণার পরপর বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের হুমকি দিয়ে এলাকা ছাড়া করেছে। বিএনপি কৌশলগত কারণে প্রতিরোধ করেনি। তবে আগামীতে প্রতিরোধ করা হবে।’