• শুক্রবার , ১২ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় মিরাজ মোসাদ্দেকদের


প্রকাশিত: ৮:৫২ পিএম, ১১ জুন ২৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৪ বার

 

স্পোর্টস ডেস্ক : অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে কুপোকাত ক্যাঙ্গারুরা। এ যেন এক অম্লমধুর বিশাল প্রতিশোধ! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের যেমন গর্বের তেমনি সৌভাগ্যের। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয় ৫ উইকেটে। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের ৩৪তম ওভারে নাথান এলিসের বলে মাথায় আঘাত পেয়েছেন মিরাজ। মাঠের মাঝখানে শুয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। এসেছে স্ট্রেচারও। যদিও চিকিৎসা নিয়ে আবার ব্যাট করছেন তিনি। বাংলাদেশের রান ১৭৪/৫। জয়ের জন্য প্রয়োজন ৪২ বলে ১৮ রান। এরপর তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের জুটিতে জয়ের পথে আছে বাংলাদেশ। বাংলাদেশের প্রয়োজন ৫৪ বলে ২৯ রান। তাওহিদ ২৪ ও মিরাজ ১২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের রান ৩২ ওভারে ১৬৩/৫।

এরপর মোসাদ্দেক হোসেন আউট হওয়ার সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। কিন্তু তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দিতে পারল স্বাগতিকরা। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো জিতল ওয়ানডে সিরিজ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদশ। তিন ম‍্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ২-০ ব‍্যবধানে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে চক্রপূরণের পথে এগিয়ে গেল বাংলাদেশ। বাকি রইল কেবল ইংল‍্যান্ড। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ‍্যে কেবল ইংল‍্যান্ডের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। মিরাজের হেলমেটে ন‍্যাথান এলিসের বাউন্সার আঘাত করার পর দ্রুতই ম‍্যাচ শেষ করে দিলেন দুই ব‍্যাটসম‍্যান।

রাইলি মেরেডিথের ওভারে ছক্কা ও চারে কাজ অনেকটাই এগিয়ে নেন হৃদয়। ওভারের শেষ বলে ছক্কায় ম‍্যাচের ইতি টানেন হেলমেটে বলের আঘাত লাগার পরও ব‍্যাটিং চালিয়ে যাওয়া মিরাজ। মাঠে তাকে বমিও করেছেন, তবুও মাঠ ছাড়েননি অধিনায়ক।৫৫ বলে এক ছক্কা ও দুই চারে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন হৃদয়। ২২ বলে একটি করে ছক্কা ও চারে ২২ রানে অপরাজিত থাকেন মিরাজ। তাদের জুটিতে ৫১ রান আসে ৪৯ বলে।