অবশেষে উন্নয়নের জয় হচ্ছে খুলনায়
বিশেষ প্রতিনিধি : অবশেষে উন্নয়নের জয় হচ্ছে খুলনায়।খুলনা সিটি নির্বাচনে ২৬৮ কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১,৬৪,৬২০ ভোট, আর বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০১,২১৪ ভোট। ৬৩,৪০৬ ভোটে এগিয়ে খালেক।
এখনো ফলাফল বাকি ২১ টি কেন্দ্রের। ব্যাবধানের কারণে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে নৌকা প্রতীকে মেয়র নির্বাচন করা তালুকদার আব্দুল খালেক বিজয়ী হতে যাচ্ছেন। খুলনায় জয়ের দ্বারপ্রান্তে নৌকা।মঙ্গলবার সকাল ৮টায় একযোগে খুলনা সিটির ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
খুলনা সিটিতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।খুলনা সিটি নির্বাচনে ৪৬ বর্গকিলোমিটার আয়তনের এ নগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন ও নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।



