• মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬

গুলশান হলি আর্টিসান হামলার চার নায়ক রাজশাহীতে পাকরাও


প্রকাশিত: ১২:২১ পিএম, ৮ জুলাই ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৯৫ বার

holyartisan Mahafuj-www.jatirkhantha.com.bdশিবগঞ্জ প্রতিনিধি : রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে হামলার ‘অন্যতম চার পরিকল্পনাকারী’ সোহেল মাহফুজসহ hhhচারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কু‌নি নামক স্থা‌নের এক‌টি অামবাগা‌ন থেকে তাদের গ্রেফতার করে জেলা পু‌লিশ ও কাউন্টার টে‌র‌রিজম ইউ‌নিটের একটি দল।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার পি এম মুজাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গোপ‌ন বৈঠকের সময় জেএমবির উত্তরাঞ্চ‌লের প্রধান হাতকাটা মাহফুজ ওর‌ফে সো‌হেল মাহফুজ, অাইটি বি‌শেষঞ্জ হা‌ফিজ, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী ও না‌টোর জেলার সম্বন্বয়কারী জামাল এবং জুয়েল নামের একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ ‌অারও জানায়, এদের মধ্যে সো‌হেল মাহফুজ নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার এবং হ‌লি অা‌র্টিসান হামলার অন্যতম প‌রিকল্পনাকরী।