সরকারি ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নাই তুমুল উত্তেজনা নাখোশ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি’ও
যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি হয়নি বলেও মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
বিশেষ প্রতিনিধি : সরকারি ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নাই নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্ঠি হয়েছিল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে। এতে নাখোশ হন খোদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি’ও। তিনি বলেন, যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি হয়নি বলেও মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। প্রথম যে বিষয়টি দেখেছি, সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ এই গণ-অভ্যুত্থানের প্রতীক। তার ছবি না থাকলে এটি কোনো ডকুমেন্টারি হতে পারে না। খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। এরপর আমাদের শান্ত থাকা উচিত ছিল। বিষয়টি পুষে রেখে সংসদের মতো ওয়াকআউট করা বাঞ্ছনীয় নয়।’
তিনি আরও বলেন, ‘এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করব। আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না।’এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।
প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষ হওয়ার পর মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। একপর্যায়ে মিলনায়তজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তথ্যচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ‘হট্টগোল’-
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ‘হট্টগোল’ হয়েছে। দর্শক সারিতে উপস্থিত কয়েকজন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ-এর সামনেই হইচই শুরু করেন। পরে পরিস্থিতি শান্ত করতে মঞ্চ থেকে একাধিকবার আহ্বান জানানো হয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানটির আয়োজন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
ভিডিওতে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঞ্চে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, “আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন, আপনাদের মধ্য থেকে যে বক্তব্য দিতে চান দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্তভাবে বসুন।”
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে ডেকে আনতে বলেন।
আখতার হোসেন মঞ্চে এসে বলেন, “ডকুমেন্টারিতে যে অসঙ্গতি আছে তা আমরা দেখেছি, আমরা সরকারকে বিষয়টা জানাবো। আজকের দিনটা গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের শহীদ পরিবারের সম্মানে আমরা এখানে শান্ত হয়ে বসে পড়বো। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। বিশেষ করে ৩ আগস্টের যে ঘটনা প্রবাহ সেটি এখানে একেবারে অনুপস্থিত। এগুলো নিয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাইবো। আপনারা শান্ত হয়ে বসে পড়ুন, আপনাদেরকে শান্ত হয়ে বসার অনুরোধ করছি।” এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, “ডকুমেন্টারিতে যে অসঙ্গতি আছে, ৩ আগস্টের বিষয়সহ যা যা অসঙ্গতি আছে এগুলো আমরা খতিয়ে দেখবো।”




