• বুধবার , ৭ অক্টোবর ২০২৬

বুধবার ভোরে বিশ্বগ্রেট মেসির রাজকীয় বিদায়ী খেলা


প্রকাশিত: ১০:১৯ পিএম, ৬ অক্টোবর ২৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০ বার

 

 

ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫ (ZEE5), ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি ম্যাচটি দেখাবে। তবে সেখানে খেলা দেখতে হলো নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এই অঞ্চল থেকে আনুষ্ঠানিকভাবে খেলার দেখার এটাই একমাত্র উপায়।

 

লাবণ্য চৌধুরী : একটি মহাকাব্যিক অধ্যায়ের রাজকীয় অবসান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল ফুটবল মাঠকে চিরতরে বিদায় জানাতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ববাসীকে জাদুকরী ফুটবল উপহার দেওয়া এই মহানায়কের শেষ ম্যাচটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে কোটি কোটি ভক্ত।

কিংবদন্তির এই শেষ মুহূর্তের প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট ও বিস্তারিত প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের পাতায়।
👉 আপনার চোখে মেসির ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনটি? কমেন্ট বক্সে শেয়ার করুন।
#Messi #LionelMessi #FootballLegend #TheLastDance #SportsNews #[https://dailyourjustice.com/], https://dailyourjustice.com/

মুহূর্তগুলোর জন্যে আক্ষেপ মেসির

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায় পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তে জার্সিতে এটাই হতে যাচ্ছে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ।

বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করবেন।

মেসির শেয়ার করা ছবিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনের মুহূর্ত তো আছেই, একই সঙ্গে পুরো দল, কোচিং স্টাফ ও এএফএ কর্মীদের সঙ্গে তোলা একটি গ্রুপ ছবিও আছে। সেসব ছবি শেয়ার করে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এসব খুব মিস করব।’

মেসির এই বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় ব্যাপক উন্মাদনা দেখা গেছে। বিশেষ এই ম্যাচের জন্য বিশেষভাবে ডাক পেয়েছেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেতে খেলা ওতামেন্দি এর আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে বেনিনের বিপক্ষে ম্যাচে তাঁকে খেলতে দেখা যেতে পারে। কিন্তু ওতামেন্দি একাদশে থাকবে কি না, খেললে কত মিনিট খেলবেন, সেই বিষয়গুলো এখনো নিশ্চিত নয়।

যেভাবে মেসির শেষ খেলা দেখবেন:

আর মোটে কয়েকঘণ্টা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন লিওনেল মেসি। এই ম্যাচ দিয়েই থেমে যাবে আকাশি-সাদা জার্সিতে মেসির দীর্ঘ ২১ বছরের পথচলা। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে আর্জেন্টিনায় উৎসবের আমেজ বইছে। অধিনায়ককে রীতিমতো রাজকীয় সম্মাননা দিতে সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শুধু লাতিন আমেরিকার দেশটিতেই নয়, প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও মেসির শেষ ম্যাচ নিয়ে আগ্রহ কম নয় ভক্ত-সমর্থকদের। জাতীয় দলের জার্সিতে মেসি শেষবারের মতো খেলতে নামবেন পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায় বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

তা বাংলাদেশ কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে মেসির বিদায়ী ম্যাচটি কীভাবে দেখা যাবে? বাংলাদেশে থাকা আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, দেশের কোনো চ্যানেল ম্যাচটি দেখানোর সম্প্রচার স্বত্ব পায়নি। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো চ্যানেলই মেসির শেষ ম্যাচ তথা আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি।

তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫ (ZEE5), ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি ম্যাচটি দেখাবে। তবে সেখানে খেলা দেখতে হলো নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এই অঞ্চল থেকে আনুষ্ঠানিকভাবে খেলার দেখার এটাই একমাত্র উপায়।

তবে আন-অফিশিয়ালি খেলা দেখার নানান উপায় খুঁজে বের করেন অনেক ভক্ত সমর্থক। বিভিন্ন থার্ডপার্টি অ্যাপস কিংবা ওয়েবসাইটে ম্যাচটি দেখতে পারেন তারা। স্পোর্টসপাই, ক্রীড়াটিভি, ফুটইএম কিংবা সকারটিভিএইচিড-র মতো বিভিন্ন অ্যাপস কিংবা থার্ড পার্টি ওয়েবসাইটে খেলা দেখার সুযোগ থাকতে পারে। কিন্তু এসব অ্যাপস কিংবা ওয়েবসাইটে খেলা দেখলে ঝুঁকি থেকেই যায়!

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায় ম্যাচটি শুরু হলেও, আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় মাঠে নামবেন মেসি। সেখানে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে তেইসে স্পোর্তস। এছাড়া অনলাইনে তেইসে স্পোর্তসের প্লে প্ল্যাটফর্মেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।