• রোববার , ১৫ মার্চ ২০২৬

‘জঙ্গিদের সমূলে উৎপাটনে একরকম যুদ্ধের মধ্যে আছি’


প্রকাশিত: ৫:৫৫ পিএম, ৩১ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১২৮ বার

 

বিশেষ প্রতিনিধি  :  র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘জঙ্গিদের সমূলে উৎপাটন Rab Benjir-www,jatirkhantha.com.bdকরা হবে। এজন্য একরকম যুদ্ধের মধ্যে আছি। জঙ্গিদের দমন না করা পর্যন্ত র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা যাকে হারিয়েছি, তাকে আর ফিরে পাব না। তবে আমরা এ শোককে শক্তিতে রূপ দিয়ে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছি। এ যুদ্ধ জঙ্গিদের মূলোৎপাটন করার। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।’জানাজায় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।