• রোববার , ৮ মার্চ ২০২৬

রমনালেকে উইলসে’র ২ছাত্রের মৃত্য


প্রকাশিত: ৬:৪৩ পিএম, ১২ আগস্ট ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

 

মেডিকেল রিপোর্টার : রোববার বিকাল ৩টার দিকে লেক থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আদনান ও মাহফুজ নামের ওই দুই শিক্ষার্থী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণিতে পড়ত।

তাদের বয়স ১৫-১৬ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে রমনায় ফুটবল খেলা শেষে উইলস লিটল ফ্লাওয়ারের তিন শিক্ষার্থী গোসল করতে লেকে নামে।তাদের একজন কিছুটা সাঁতার জানলেও বাকি দুজন জানত না। এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে।

রমনায় উপস্থিত লোকজন একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও বাতি দুজনকে পাওয়া যায় অচেতন অবস্থায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, দুই কিশোর লেকে ডুবে গেছে খবর পেয়ে তারা রমনায় লোক পাঠিয়েছিলেন। কিন্তু তারা যাওয়ার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।