• রোববার , ৮ মার্চ ২০২৬

এবার বিএনপি’র সেই ফালুর পালা-


প্রকাশিত: ১০:৪১ পিএম, ২২ জানুয়ারী ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩৬ বার

কোর্ট রিপোর্টার : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশন ওই দুটি চার্জশিটের অনুমোদন দেয়। তদন্ত কর্মকর্তা শিগগির চার্জশিট দুটি আদালতে পেশ করবেন।

দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফালুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে ঢাকার রমনা থানায় মামলা করা হয়। তদন্তে তার নামে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।জানা গেছে, একই বছরের ১০ আগস্ট ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা মামলা করে দুদক। তদন্তে ওই পরিমাণ সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।মাহবুবা সুলতানা দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে মৎস্য চাষ, গরুর খামার ও বাসাভাড়া থেকে আয় দেখিয়েছেন। তিনি ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার ক্ষেত্রে মৎস্য ও পশুপালন-সংক্রান্ত কোনো নিবন্ধনসহ অন্যান্য দালিলিক প্রমাণাদি দেখাতে পারেননি।