• বুধবার , ৬ মে ২০২৬

এবার কুমিল্লার গন্ধমতি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ অভিযানে র‌্যাব-পুলিশ


প্রকাশিত: ৭:৪২ পিএম, ২৯ মার্চ ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৫৯ বার

kumilla gongi-www.jatirkhantha.com.bd
কুমিল্লা প্রতিনিধি  :  মৌলভীবাজারে অভিযানের মধ্যেই কুমিল্লার কোটবাড়ী এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িসংলগ্ন গন্ধমতি এলাকার একটি তিন তলা বাড়ি ঘিরে রাখা হয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, কোটবাড়িসংলগ্ন গন্ধমতি এলাকার কবরস্থানের পাশে গাড়িচালক দেলোয়ার হোসনের মালিকানাধীন একটি তিনতলা ভবনে জঙ্গি রয়েছে খবরে র‌্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। তিনি বলেন, ‘বাড়ির ভেতরে এখনও তল্লাশি শুরু হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর বেশি কিছু বলা যাচ্ছে না।’