• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

সাবধান স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: ফখরুল


প্রকাশিত: ১০:৫১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭০ বার

যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না। যাঁরা স্বাধীনতায় বিশ্বাস করেননি, তাঁদের হাতে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে?’

পঞ্চগড় প্রতিনিধি : যাঁরা স্বাধীনতায় বিশ্বাস করেননি, তাঁদের হাতে দেশ নিরাপদ কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার পঞ্চগড়-২ আসনের দেবীগঞ্জের দেবদারুতলায় বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে এক নির্বাচনি জনসভায় তিনি এই প্রশ্ন তোলেন।মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ কোনোভাবেই সেই দলকে সমর্থন করবেন না, যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না। যাঁরা স্বাধীনতায় বিশ্বাস করেননি, তাঁদের হাতে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে?’

বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। আপনি কি অতীতে ফিরে যাবেন, নাকি সামনের দিকে এগোবেন? আপনি কি স্বাধীনতাবিরোধীদের পক্ষে যাবেন, নাকি স্বাধীনতার পক্ষে সামনের দিকে এগিয়ে যাবেন? বিএনপি স্বাধীনতার ঘোষণাকারী জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, গণতন্ত্র প্রবর্তনকারীর দল।মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী সারাজীবন আপসহীন সংগ্রাম করেছেন। এই নেত্রী আমাদের মেয়েদের লেখাপড়া অবৈতনিক করে দিয়েছিলেন। এই নেত্রীর আমলেই বাংলাদেশের অর্থনীতি ওপরের দিকে যাচ্ছিল, বাংলাদেশ বাঘের মতো দাঁড়িয়েছিল। অর্থনীতিতে একমাত্র বিএনপিই পারে একটা স্থিতিশীল অর্থনীতি দিতে।’

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, মানুষের জায়গা পূরণ করার সেই অভিজ্ঞতা জামায়াতে ইসলামীর কোনো দিনও ছিল না। ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, মানুষকে রক্ষা করতে চাই, যদি দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’