• সোমবার , ১৬ মার্চ ২০২৬

‘সাকিব ৭৫ রেস্টুরেন্ট কনভেনশন হল’ উদ্ধোধন হলো মিরপুর মাজার রোডে


প্রকাশিত: ২:১৫ পিএম, ১১ জুলাই ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

স্পোর্টস রিপোর্টার :  আজ দুপুরে উদ্ধোধন হলো মিরপুর হযরত শাহ আলী মাজার রোডে সাকিব-ইমরুলের রেস্তোরাঁ-sakib-www.jatirkhantha.com.bd‘সাকিব ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হল’ ।আজ এ হলেই ক্রিকেটারদের লাঞ্চ করানো হবে।  অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজ সামনে রেখে গতকাল মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। যথারীতি আজও অনুশীলন করবেন ক্রিকেটাররা। আজ লাঞ্চ বিরতিটা হলো সাকিব ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হলে।

দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের যৌথ উদ্যোগে তৈরি করা ‘সাকিব ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হল’ এর।এ সময় উপস্থিত থাকবেন ক্যাম্পে যুক্ত হওয়া ক্রিকেটাররা। সবাই সেখানে লাঞ্চ করেন। এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো এই রেস্টুরেন্টটির। এই রেস্টেুরেন্টটির অবস্থান হচ্ছে মিরপুর হযরত শাহ আলী মাজার রোডে।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে টাইগারদের প্রাথমিক স্কোয়াড:

মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, সাব্বির রহমান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, তানভীর হায়দার, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, সাকলাইন সজিব, মুক্তার আলী, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন।