• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

সাউথইস্ট ব্যাংকে লুটপাট: পুত্রবধূ নূসরাতের কাছে আলমগীরের লুটের টাকা


প্রকাশিত: ১০:২৭ পিএম, ১৮ অক্টোবর ২৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৮ বার

আলমগীর কবিরের ছেলে রায়হান কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।

স্টাফ রিপোর্টার : সাউথইস্ট ব্যাংকে লুটপাটের টাকা সাবেক চেয়ারম্যান আলমগীরের পুত্রবধূ নূসরাতের কাছে বলে জানিয়েছে দুদক। আলমগীরের লুটের টাকা উদ্ধার করতে মাঠে নেমেছে দুদক।

এর আগে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের পুত্রবধূ ও রায়হান কবিরের স্ত্রী নুসরাত নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক আজিজুল হক নুসরাত নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, “আলমগীর কবিরের ছেলে রায়হান কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রায়হান কবিরের স্ত্রী নুসরাত নাহার দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে।”