• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

সড়কের ‘অকম্মা’ দেখলেন স্বয়ং উপদেষ্টা ফাওজুল- পরে ১২ কর্মকর্তাকে নির্বাসন


প্রকাশিত: ৭:১৬ পিএম, ৮ অক্টোবর ২৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২০৮ বার

 

মুহাম্মদ ফাওজুল কবির খান

সড়কের ‘অকম্মা’দের কাজকর্ম স্বচক্ষে দেখলেন স্বয়ং উপদেষ্টা ফাওজুল কবির। ফলে বিধীবাম- সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তাদেরকে ঢাকায় অফিসে না বসে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবহেলা করলে তাদেরকে সাসপেন্ড করা হবে।

 

লাবণ্য চৌধুরী : সড়কের ‘অকম্মা’দের কাজকর্ম স্বচক্ষে দেখলেন স্বয়ং উপদেষ্টা ফাওজুল কবির। ফলে বিধীবাম- সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তাদেরকে ঢাকায় অফিসে না বসে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে বসার নির্দেশ তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দীর্ঘ তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে এসে নাজুক মহাসড়কটি পরিদর্শনে আসেন। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি মহাসড়কটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে তিনি বুধবার সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে করে ভৈরবে আসেন। পরে সেখান থেকে সড়কপথে আশুগঞ্জে পৌঁছান। পরে সকাল সোয়া ১০টায় তিনি আশুগঞ্জ হোটেল উজান ভাটি থেকে গাড়ি বহর নিয়ে সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে যাত্রা করেন। এর মধ্যে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন। পরে তিন ঘণ্টা আটকা থাকার পর মোটরসাইকেলে করে তিনি বিশ্বরোডে পৌঁছান।

পরে মহাসড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তাদেরকে ঢাকায় অফিসে না বসে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে অবহেলা করলে বা অফিসে না পাওয়া গেলে তাদেরকে সাসপেন্ড করা হবে।

এ সময় উপদেষ্টা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে যে যানজট সৃষ্টি হচ্ছে তা ট্রাফিক বিভাগের গাফলিত কারণে। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার কথা জানান। তিনি বলেন, বিশ্ব রোড এলাকায় একটি উড়াল সেতু করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদেরকে ডিজাইন প্রণয়নসহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সড়কপথে যানজটের কারণে রেল পথে অতিরিক্ত চাপ বেড়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।