• শুক্রবার , ১৩ মার্চ ২০২৬

শি জিনপিং-শেখ হাসিনা বৈঠক-২৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই


প্রকাশিত: ৫:১৭ পিএম, ১৪ অক্টোবর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৪৩ বার

 

বিশেষ প্রতিনিধি : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত 33হয়েছে। শুক্রবার বিকাল ৩টার পর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গাড়িবহর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ চীনের প্রেসিডেন্টের বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

হোটেল লা মেরিডিয়ানে বিকাল ৫টার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। শি জিনপিং সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন।