• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

লাশ পড়লে লাশ নেবো: মাহফুজ


প্রকাশিত: ৪:০৪ এএম, ১৬ ডিসেম্বর ২৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

বিশেষ প্রতিনিধি : অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম বলেছেন, খুবই সংকটময় পরিস্থিতি সামনে। একটি লাশ পরলে আমরাও লাশ নেব। অনেক ধৈর্য ধরা হয়েছে, আর না। আইনের ফাঁকফোকর গলিয়ে ভারতে আশ্রয় নিয়ে ভাইদের ওপর হামলা করবেন, এটা আমরা বরদাশত করব না। ‘আমরা যদি বাংলাদেশে নিরাপদে না থাকি, জুলাইয়ের শক্তি যদি বাংলাদেশে নিরাপদে না থাকে; তাহলে এখানকার ভিনদেশি অ্যাসেটদেরকেও আমরা নিরাপদে থাকতে দিব না।’ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে ডাকা প্রতিরোধ সমাবেশে মাহফুজ আলম বলেন, ‘অভ্যুত্থানের পর লড়াইয়ে পরাস্ত হয়েছি বলেই হাদি গুলিবিদ্ধ হয়েছে। এই লড়াই দীর্ঘ, এর জন্য আমার প্রথমে বলেছি মুজিবাদের মূল উৎখাত করতে হবে। কিন্তু সেই চেষ্টা কমই দেখেছি। এখনও মুজিববাদবিরোধী লড়াইয়ে আমরা পিছিয়ে আছি।’

আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে থেকে দেশের বিরুদ্ধে অপতৎপরতা বজায় রাখেছে। ৫ আগস্টের পর আমরা চাইলে এদের সব ধ্বংস করে দিতে পারতাম, করিনি। আমরা ক্ষমা করে ভুল করে থাকলে, প্রতিজ্ঞা করি আর ক্ষমা করবো না।’

মাহফুজ আরও বলেন, ‘খুবই সংকটময় পরিস্থিতি সামনে। একটি লাশ পরলে আমরাও লাশ নেব। অনেক ধৈর্য্য হয়েছে, আর না। আইনের ফাঁকফোকর গলিয়ে ভারতে আশ্রয় নিয়ে ভাইদের ওপর হামলা করবেন, এটা আমরা বরদাশত করব না। আমরা নিরাপদ না থাকলে, দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। জুলাই শক্তি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে উঠলে সব লড়াই রুখে দেওয়া যাবে।’