• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

যৌনহয়রানির লজ্জায় স্বর্ণময়ীর সুইসাইড!


প্রকাশিত: ২:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৫৮ বার

সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মী আলতাফ শাহনেওয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।

মেডিকেল রিপোর্টার : শেষমেষ মিডিয়া অফিসে যৌনহয়রানি শিকার হয়ে স্বর্ণময়ী ঘৃণা লজ্জায় সুইসাইড করতে বাধ্য হয়েছেন বরে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

এক সহকর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণময়ী। এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মী আলতাফ শাহনেওয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।

আলতাফ শাহনেওয়াজ গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান। এর আগে তিনি একটি জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক ছিলেন। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ। বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। পরে গলায় ফাঁস দেন তিনি।তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে আলতাফ শাহনেওয়াজকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে বিষয়টিকে ঘিরে। স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহ। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে চাকরীতে যোগদান করেছিলেন।