• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

মুন্সিগঞ্জে প্রকাশ্যে অস্ত্র কারবারি


প্রকাশিত: ১২:১৭ এএম, ১৫ অক্টোবর ২৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৫৭ বার

চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলার বাঘরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মথুরাপাড়ার আহির (টুপি পরিহিত) ও মথুরাপাড়ার অর্পণ (কালো পাঞ্জাবি) নামের ব্যক্তি রয়েছে 

 


মুন্সিগঞ্জ থেকে লাবণ্য চৌধুরী : মুন্সিগঞ্জে অস্ত্রের মহড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে মুন্সিগঞ্জের অস্ত্র কারবারিরা নদীর পাশে ফায়ার করে অস্ত্র বেচাকেনা করছিল। এরা কারা তা খতিয়ে দেখছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে এরকম প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং অস্ত্র বেচাকেনা উদ্বিগ্ন করেছে রাজনৈতিক দলগুলোকেও। তারা অবিলম্বে এই অপরাধিদের গ্রেফতার দাবি করেছেন।

সরেজমিনে জানা গেছে, মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় একটি সঙ্গবদ্ধ চক্রের প্রকাশ্যে অবৈধ অস্ত্র দিয়ে প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চক্রটি স্থানীয়ভাবে রাসেল-ফয়সাল বাহিনী’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

ভিডিওটি সাম্প্রতিক উপজেলার বাঘরা ইউনিয়নে ঘটনা বলে স্থানীয় সূত্র জানিয়েছে। প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। এ সময় তাদের কথোপকথন থেকে শুনা যায়, ‘লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে।’ যা নিয়ে এলাকায় ব্যপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলার বাঘরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মথুরাপাড়ার আহির (টুপি পরিহিত) ও মথুরাপাড়ার অর্পণ (কালো পাঞ্জাবি) নামের ব্যক্তি রয়েছে বলে স্থানীয়রা ও পুলিশ সূত্র নিশ্চিত করেছে। যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামেই।

পুলিশ জানায়, ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও, তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে বলে একাধিক সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শেষে নিশ্চিত করেছে। সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা যায় আহির নামের এক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দিচ্ছে। ঘটনার ভিডিওটি আমাদের যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে উত্তেজনা।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবিরদৈনিক সত্যকথা প্রতিদিনকে জানান, ইতোমধ্যে ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তবে অভিযুক্তরা কোন রাজনৈতিক দলের সমর্থক সেটি সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।