মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর আইসিইউতে
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ শরীফের বিশিষ্ঠ পীর এ কামেল সৈয়দ মাহবুব-এ-খোদা সুফী সম্রাট দেওয়ানবাগী হুজুর গুরুতর অসুস্থ হয়ে এখন আইসিইউতে। তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে) নেওয়া হয়েছে।তাঁর ভক্ত স্বজনরা হুজুরের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন।
ইউনাইটেড হাসপাতালের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুল ইসলাম শুভ জাতিরকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি দেওয়ানবাগ শরীফের বিশিষ্ঠ পীর এ কামেল সৈয়দ মাহবুব-এ-খোদা সুফী সম্রাট দেওয়ানবাগী হুজর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

তাঁর অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে ডা. নাজমুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
দেওয়ানবাগ রাবে রহমত শরীফের বিশিষ্ঠ পীর এ কামেল সৈয়দ মাহবুব-এ-খোদা সুফী সম্রাট দেওয়ানবাগী হুজুরের ভক্ত সমর্থকরা জাতিরকন্ঠে ফোন করে পীর সাহেবের আশু রোগমুক্তি ও আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেছেন।
এছাড়াও ৪৯নং ওয়ার্ড “আশেকে রাসূল পরিষদ গোলাপবাগের” সাধারন সম্পাদক নাজিম উদ্দিন নাজিম পীর সাহেবের আশু রোগমুক্তি ও আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।



