• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

ভয়াবহ আগুন শাহজালালের কার্গো ভিলেজে-নিয়ন্ত্রণে নেমেছে আর্মি নেভি বিমান বাহিনী


প্রকাশিত: ৫:৫৬ পিএম, ১৮ অক্টোবর ২৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০৪ বার

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে

এয়ারপোর্ট রিপোর্টার : বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। সাময়িক স্থগিত করা হয়েছে উড়োজাহাজের ওঠানামা। আজ শনিবার বিকেলে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে। আগুনের প্রেক্ষিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উড়োজাহাজের ওঠানামা সাময়িক স্থগিত করা হয়েছে ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদকার্গো ভিলেজে আগুন লাগার সত্যতা স্বীকার করে দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, আপাতত সব উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বলেও আইএসপিআর জানিয়েছে একটু আগে।দুই প্লাটুন বিজিবিও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বলে জানানো হয়েছে।

সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লাগে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে।কার্গো ভিলেজ ভবন থেকে অনেক ধোঁয়া বের হতে দেখা গেছে।

আমদানির কার্গো কমপ্লেক্স ভবনের ভেতরে এ আগুন লেলিহান শিকার ন্যায় জলতে দেখা যাচ্ছে অনেক দূর থেকে। কার্গো কমপ্লেক্স এর অবস্থান বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে। এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয়।সিভিল এভিয়েশন সূত্র জানায়, কার্গো ভিলেজে গেট আছে ১২টি। আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে ৩টি। আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে, ৩ নম্বর গেটের পাশে। আগুন এখন পুরো ভবনে ছড়িয়েছে।

উড়োজাহাজ থেকে মালামাল ওঠানো–নামানোয় যুক্ত থাকা কোম্পানি ভয়েজার এভিয়েশনের গাড়িচালক মো. রাসেল মোল্লা সাংবাদিকদের বলেন, আগুন লাগার সময় তার গাড়িটি ৮ নম্বর গেটের ১০০ মিটারের মধ্যে ছিল। তিনি সেখান থেকে গাড়িটি দ্রুত সরিয়ে নেন। এসময় ভেতরে থাকা মানুষদের বের করে দেওয়া হয় বলে তিনি দেখতে পেয়েছেন।