• রোববার , ৮ মার্চ ২০২৬

বিএনপি গণতন্ত্র বোঝে না:প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৩:১৫ পিএম, ১৮ মার্চ ২৪ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি গণতন্ত্রের বুলি আওড়ালেও তারা গণতন্ত্র কি তাই বোঝে না। মানুষের পাশে না দাঁড়িয়ে রমজানেও তারা ইফতার পার্টিতে বসে আওয়ামী লীগকে নিয়ে গিবত করে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, বিএনপি তোতা পাখির মত গণতন্ত্রের বুলি আওড়ালেও তারা গণতন্ত্র বোঝে না। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে আবার সাধারণ মানুষকে গণতন্ত্র দিয়েছে আওয়ামী লীগ।রাজনৈতিক নেতার জন্য ক্ষমতা ভোগের বস্তু নয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতা হচ্ছে জনগণের সুখ-দুঃখে তাদের পাশে থাকার জন্য।

আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতা শৈশব থেকেই মানুষের কল্যাণে কাজ করতেন। তিনি বড় মানুষ হবেন তা ছোটবেলায় তাঁর বিভিন্ন কাজের মাঝেই ফুটে ওঠে। শেখ মুজিবুর রহমানের বাবা-মা শৈশব থেকেই তাঁকে রাজনীতিতে যেভাবে সমর্থন দিয়েছেন তাও ছিল বিরল ঘটনা।শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয় তার জন্য শোক ব্যথা বুকে নিয়েও মানুষের পাশি আছি।’