বিএনপির মন্ত্রীসভায় যোগ দেয়া খলিলুর রহমান ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতিয়েছে – নাহিদ ইসলাম
বিশেষ প্রতিনিধি : বিএনপির নতুন মন্ত্রিসভায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. খলিলুর রহমানের অন্তর্ভুক্ত হওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম তীব্র সমালোচনা করেছেন।
নাহিদ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করে বলেন, খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে ২০২৬ সালের নির্বাচনে যে ‘ইঞ্জিনিয়ারিং’ বা ভোট কারচুপি হয়েছে, তা জাতির সামনে উন্মোচিত হয়েছে ।
খলিলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তিনি মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন খলিলুর রহমান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের (বিএনপি) হয়ে কাজ করেছিলেন কি না, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ।
খলিল ফলাফল পরিবর্তন করিয়েছে বিএনপির জন্যে। এজন্য বিএনপি সংবিধান সংশোধন করতে রাজি নয়। নাহিদ ইসলামের অভিযোগ, নির্বাচনে তাদের (এনসিপি ও জোটের) অনেক আসন ছিনিয়ে নেওয়া হয়েছে এবং একটি বিশেষ দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দেওয়ার জন্য ফলাফল ম্যানিপুলেট করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।




