বাহরাইনে জামায়াত নেতার বাসায়-জয় পরাজয়ের মারণাস্ত্র-১৫ লাখ পোষ্টাল ব্যালট
বাহরাইনে শত শত পোষ্টাল ব্যালট এক জামায়াত নেতার বাসা বা অফিস থেকে বিতরণের ভিডিও ফাঁস হয়েছে। যার একটি ভিডিও এসেছে দৈনিক সত্যকথা প্রতিদিন অফিসে।বিএনপি অভিযোগ তুলেছে, বিদেশে একটি ‘বিশেষ গোষ্ঠী’ ব্যালট পেপার নিয়ন্ত্রণ করছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, আমি এটা দেখেছি এবং আমি এটাও দেখেছি যে, বাহরাইনের জামায়াত নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ’ করা হচ্ছে
শফিক রহমান : আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জয় পরাজয়ের মারণাস্ত্র হতে পারে পোষ্টাল ব্যালট। একটি দুটি নয় ১৫ লাখ পোষ্টাল ব্যালট গেছে বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের মাঝে। ইতিমধ্যে বাহরাইনে শত শত পোষ্টাল ব্যালট এক জামায়াত নেতার বাসা বা অফিস থেকে বিতরণের ভিডিও ফাঁস হয়েছে। যার একটি ভিডিও এসেছে দৈনিক সত্যকথা প্রতিদিন এ অফিসে।
আমাদের অনুসন্ধানে মিলেছে জেতা প্রার্থী হেরে জেতে পারেন পোষ্টাল ব্যালটের কালো থাবায়। লাখ লাখ কোটি টাকায় বিক্রি হতে পারে ‘পোস্টাল ব্যালট’ এর মারণাস্ত্র। পোষ্টাল ব্যালট ‘যাদের মাধ্যমে’ থাকবে ‘তারাই’ হবেন ভোটে জেতা-না জেতার মালিক। তারাই নিয়ন্ত্রক হবেন নতুন বাংলাদেশের। অথচ ২৪ এর নতুন বাংলাদেশ এই বৈষম্য দুর্নীতির বিরুদ্ধে রচিক হয়েছিল। কিন্তু তার লক্ষণ কি দেখা যাচ্ছে?
আমাদের বাহরাইন প্রতিনিধি জানায়, বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে নয়ছয় শুরু হয়েছে। লেবাসধারী একটি দল নিয়ন্ত্রণ করছে এসব পোস্টাল ব্যালট। চক্রটি ফোন করে পোষ্টাল ব্যালট আবেদনকারীদের জানাচ্ছে ব্যালট আসার কথা। চক্রটি শত শত ব্যালট পেপার সামনে নিয়ে ফান করে ডেকে নিচ্ছেন আবেদনকারীদের। বেহাত হওয়া পোষ্টাল ব্যালট আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট এ যে কোন দলকে হারিয়ে দেয়ার বড় অস্ত্র হিসেবে দেখা দেবে বলে আশংকা করা হচ্ছে্।
ইউটিউবে ফাঁস হওয়া বাহরাইনের পোষ্টাল নিয়ন্ত্রণকারী চক্রটি ফোন করে ডেকে নিয়ে ব্যালট পেপার দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের জিতিয়ে দিতে পারে এমন ভয়াল শংকা তৈরী হয়েছে রাজনৈতিক বিভিন্ন দলের নেতা-কর্মীদের মধ্যে। রাজনীতিকরা বলছেন, দেখা গেল আপনার আসনে আপনি সর্ব্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে আছেন।কিন্তু যখন পোষ্টাল ব্যালট গণনা হবে করা তখন দেখা যাবে একতরফা একটি দল সে ভোটের মালিক বনে ভাল প্রার্থীকে হারিয়ে দিয়েছেন।
ইউটউবে ভাইরাল হওয়া শত শত পোষ্টাল ব্যালট সামনে নিয়ে জালিয়াত চক্রটি একেক জনকে ফোন করে ডাকছেন। এ ধরনের একজন পোষ্টাল ব্যালট আবেদনকারী মোবাশ্বের হোসেন। জালিয়াত চক্রটির সহযোগী বলছেন-সালামালেকুম আপনি কি মোবাশ্বের হোসেন। আপনি যে পোষ্টাল ব্যালট আবেদন করছিলেন তা আসছে…?
একযোগে চার পাঁচজন একটি রুমে বসে শত শত ব্যালট পেপার সামনে নিয়ে কেউ মোবাইলে কেউ ফোনে আবেদনকারীদের ডাকছেন। এরপর ওই ব্যাক্তি পোস্টাল ব্যালট পেপার নিতে আসলে তার ভোট যে নয়ছয় হবে, জালিয়াতি হবে কিংবা ওই পোষ্টালব্যালট যে মোটা টাকায় বিক্রি হবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারছেন না।
বলা বাহুল্য কিনে নেয়া ওই পোষ্টাল ব্যালট ১৩ তম জাতীয় সংসদের জয় পরাজয় নির্ধারণ করে দেবে। এই জালিয়াতি বাস্তবায়ন হলে ভোটের মাঠে যে প্রার্থী এগিয়ে থাকবেন তারও বারোটা বাজিয়ে দিতে সক্ষম এই পোষ্টালব্যালট। দুর্নীতিবাজ কিংবা দেশবিরোধী চক্রর বিরুদ্ধে সরকারের টনক নড়লেও শুক্রবার রাত পর্যন্ত কার্যকরী তেমন পদক্ষেপ দৃশ্যমান হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আমরা তদন্ত করছি। বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট বিতরণের যে অভিযোগ উঠেছে, সেটি তদন্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বাহরাইনের জামায়াত নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিককদের প্রশ্নে তিনি বলেন, আমি এটা দেখেছি এবং আমি এটাও দেখেছি যে, এ ব্যাপারে তদন্ত করতে বলা হয়েছে। দেখা যাক আসলে ফলাফল কী দাঁড়ায়।তিনি বলেন, বাহরাইনের জামায়াত নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ’ করা হচ্ছে বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা তিনি দেখেছেন।
ওদিকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি অভিযোগ তুলে বলেছে, বিদেশে একটি ‘বিশেষ গোষ্ঠী’ ব্যালট পেপার নিয়ন্ত্রণ করছে। পোস্টাল ব্যালট বিতরণে ‘ত্রুটি হচ্ছে’। নির্বাচন কমিশনের তরফ থেকে ওই ঘটনার তদন্তের আশ্বাস পাওয়ার কথা তুলে ধরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, আমরা এটাও বলেছি তাদের যে, এই পোস্টাল ব্যালট পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে এবং এটা সঠিক হচ্ছে না, এতে কিছু ত্রুটি হচ্ছে।
যার নমুনা আমরা দেখেছি যে বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা অনেকগুলো ব্যালট পেপার হ্যান্ডেল করছে। এটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, ভাইরাল হয়ে গেছে। তিনি বলেন, “উনারা (ইসি কর্মকর্তারা) বললেন যে এটা তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যে রিপোর্ট বাহরাইনের গভর্মেন্টের কাছ থেকে এসেছে, এটা স্বীকার করা হয়েছে যে, এরকম একটা ঘটনা তারা জেনেছেন। কিন্তু এই ব্যাপারে আরও তদন্ত করে তারা রিপোর্ট দিবেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন।পোস্টাল ব্যালট বিতরণের এ ঘটনা তদন্তের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথমবারের মত নেওয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ১৫ লাখ, সংখ্যাটা একেবারে কমও না। এই চেষ্টাতে কিছু সমস্যা হবেই।




