• মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬

‘বঙ্গবন্ধু হত্যায় রাঘব-বোয়াল’রা তদন্ত ত্রুটিতে পার পেয়েছে’


প্রকাশিত: ১:২১ পিএম, ১৫ আগস্ট ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১৪ বার

বিশেষ প্রতিনিধি :  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে অনেক রাঘব-বোয়াল জড়িত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান B--বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তদন্ত ত্রুটির কারণে তারা পার পেয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সুপ্রিমকোর্টে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে গিয়ে আমি দেখেছি এর সঙ্গে অনেক রাঘববোয়ালরা জাড়িত। এই মামলার তদন্ত দুর্বলতার কারণে সেই রাঘববোয়ালদের আমরা কিছু করতে পারিনি। বঙ্গবন্ধু হত্যা ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র।surendro-www.jatirkhantha.com.bd.11

তিনি বলেন, এই রক্তদান কর্মসূচি গত দুই বছর যাবৎ আমি করে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বঙ্গবন্ধুর যে রক্ত ঝরেছে- এর মাধ্যমে অন্তত কিছুটা হলেও ঋণ পরিশোধ হবে। এসময় অন্যান্য বিচারপতি, সিনিয়র আইনজীবী ও সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।