নির্বাচনী সরঞ্জাম চট্টগ্রাম এসে পৌঁচেছে
চট্টগ্রাম থেকে প্রদীপ কুমার শীল : আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে চট্টগ্রাম এসে পৌঁচেছে। রবিবার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণদের নির্বাচনী আসনের প্রতিটা বুথের জন্য সরঞ্জাম রেডি করা শুরু করতে দেখা গেছে।। ইতিমধ্যে ব্যালেট পেপার সিল, অমোচনীয় কালি, কলম, ব্যালট বক্স প্রায় সবকিছু রেডি করা শুরু হয়েছে।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষে প্রতিটা কেন্দ্রের বুথওয়ারী সরঞ্জাম বস্তা বন্দি করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদেরকে সাথে নিয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ম্যাজিস্টেট, কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এই কার্যক্রম চলছে। ছবিতে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ বিভিন্ন সামগ্রী গাড়ি থেকে নামাতে দেখা যাচ্ছে। এই ছাড়াও বিভিন্ন রুমে বিভিন্ন আইটেম সাজিয়ে রেডি করে কেন্দ্র ওয়ারী বস্তাবন্দী করার প্রক্রিয়া শুরু হয়েছে।




