• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

নারী বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে টাইগ্রেসদের শুভ সূচনা


প্রকাশিত: ২:৪৮ এএম, ৩ অক্টোবর ২৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৮৪ বার

প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানারা। অথচ গত এপ্রিলে যে পাকিস্তানের কাছে বাছাইপর্বে হেরে শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন! সেই দলটিকেই কিনা ১২৯ রানে অলআউট করে বাংলাদেশ 

 

 

 

স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী দল। এক কথায় বললে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানারা। অথচ গত এপ্রিলে যে পাকিস্তানের কাছে বাছাইপর্বে হেরে শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন! সেই দলটিকেই কিনা ১২৯ রানে অলআউট করে বাংলাদেশ নারী দল ম্যাচ জিতেছে ৭ উইকেটে। ১৩০ রানের লক্ষ্যটা ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যান নিগাররা।

পাকিস্তানের দেয়া ১৩০ রানের লক্ষ্য অভিষিক্ত ঝিলিক করে ফিফটি।ওদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় পাকিস্তান। মারুফার সুইংয়ে পরাস্ত হয়ে পরপর দুই বলেই সাঝঘরে ফেরেন ওমাইনা সোহাইল ও সিদরা আমিন। দু’জনকেই বোল্ড করেন মারুফা।

মিডল অর্ডারের তিন ব্যাটার আলিয়া রিয়াজ, সিদরা নেওয়াজ এবং ফাতিমা সানা দলীয় স্কোর ১০০ পর্যন্ত টেনে নিলেও ম্যাচের লাগাম ছিল বাংলাদেশের হাতেই।দুই স্পিনার ফাহিমা-রাবেয়ার পর পাকিস্তানের ইনিংস দ্রুত শেষ করেন স্বর্ণা আক্তার। পেয়েছেন ৩ উইকেট।

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। ফারজানা ফিরে গেলেও ব্যাট হাতে সাবলীল ছিলেন রুবিয়া হায়দার ঝিলিক।
অভিষেক ম্যাচেই পেয়েছেন ফিফটি। মাঝে অধিনায়ক জ্যোতি ২৩ রানের ইনিংস খেলে আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। ১১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা।