• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

নায়ক অনন্ত জলিলের গ্যাস চুরি’তে তোলপাড়-সংযোগ বিচ্ছিন্ন-আলামত জব্দ


প্রকাশিত: ১১:২৫ পিএম, ২০ অক্টোবর ২৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৪০ বার

গ্যাস চুরির আলামত জব্দ করে নিজেদের শেল্টারে নিয়েছে তিতাস গ্যাসের গাজীপুরস্থ ভিজিলেন্স টিম দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেছেন, নায়ক অনন্তর সাভারের টেক্সটাইল কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

 

সাভার থেকে শামীম চৌধুরী : এবার গ্যাস চুরির অভিযোগে ধরা পড়েছেন ঢাকাই ছবির নায়ক, প্রযোজক অন্তত জলিল। তিতাস গ্যাসের গোয়েন্দা দল সরেজমিনে নিশ্চিত হয়ে নায়কের কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। একই সঙ্গে গ্যাস চুরির আলামত জব্দ করে নিজেদের শেল্টারে নিয়েছে। তিতাস গ্যাসের গাজীপুরস্থ ভিজিলেন্স টিম দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেছেন, নায়ক অনন্তর সাভারের টেক্সটাইল

কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। তিতাস গ্যাসের সাভার ম্যানেজার আব্দুল্লাহ আল হাসান মামুন দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেছেন, অনন্ত জলিলের বিরুদ্ধে ‘গ্যাস বিল বকেয়া এবং গ্যাস মিটার টেম্পারিং’করার সত্যতা মিলেছে। ভিজিলেন্স টিম অনুসন্ধান করে এর সত্যতা পেয়েছেন। গ্যাস চুরির পরিমান শত কোটি টাকা ছাড়িয়ে গেলেও অবাক হবার কিছু থাকবে না বলেও তিনি জানান।

সাভার থানা ওসি জুয়েল রানা দৈনিক সত্যকথা প্রতিদিনকে বলেছেন, নায়ক অনন্ত জলিল নিজের বদলে তার কারখানার আরেকজনের নাম দিয়ে সে গ্যাস চুরি করেছে মর্মে থানায় অভিযোগ দিয়েছেন। আমরা এটা খতিয়ে দিখছি।

সরেজমিনে জানা গেছে, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও টেম্পারিং করা মিটার জব্দ করতে গিয়ে বাধার মুখে পড়েন সরকারি কর্মকর্তারা। এক পর্যায়ে শ্রমিকদের ব্যবহার করে অভিযানকারী দলকে ঘেরাও করে ‘মব’ সৃষ্টিার মতো অবরুদ্ধ রাখা হয়। পরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ নিয়ে অবরুদ্ধ দলকে উদ্ধার করেন।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ভিজিল্যান্স টিমের ব্যবস্থাপক আব্দুল আলীম রাসেল।তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, প্রতিষ্ঠানটিতে তিনটি সংযোগ রয়েছে। এর মধ্যে দু্টি সংযোগের (সংকেত নম্বর-৩৩৮০০০৪০৪ ও 8৩৮০০০৪০৪) বিপরীতে বকেয়া বিল রয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা। আমরা বকেয়া বিল আদায় করতে গিয়ে দেখি গ্যাস চুরি হচ্ছে। মিটার টেম্পারিং করা অবৈধ, বিপজ্জনক ও আইনত দণ্ডনীয়।’

এর আগে গত ১৫ অক্টোবর ওই টেম্পারিং করা মিটারটি খুলে আনতে গেলে সংশ্লিষ্টদের বাধা দেওয়া হয়। গত ১৯ অক্টোবর দলটি পুনরায় সেখানে অভিযান চালায়। এসময় দুটি মিটারেই টেম্পারিং করে গ্যাস চুরির আলামত পান ভিজিল্যান্স টিমের সদস্যরা।

একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করে মিটার দুটি খুলে আনতে গেলে ঘেরাও করা হয় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ভিজিল্যান্স টিমের ব্যবস্থাপক আব্দুল আলীম রাসেল ও তার সহকারীদের। ‘মব’তৈরির মাধ্যমে শ্রমিকদের দিয়ে ঘেরাও করা হয় হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সাভার জোনের আরএমএস ইঞ্জিনিয়ারিং, টেস্টিং এন্ড সিলিং বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী তৌফিক এলাহী সবুজ বলেন, ‘পরীক্ষা করে দেখা গেছে দুটি মিটার টেম্পারিং করে অবাধে গ্যাস চুরি করা হয়েছে। এমনভাবে মিটার টেম্পারিং করা হয়েছে, যাতে পর্যাপ্ত গ্যাস ব্যবহার করলেও বিল কম আসে।’

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির একটি সূত্র বলছে, সংস্থার অপর সংযোগটি অন্তত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার মালিকাধীন এবি গ্রুপের নামে। চাইনিজ একটি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া এই প্রতিষ্ঠানের গ্যাস বিলই একমাত্র নিয়মিত।

জানা গেছে, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী, মিটার টেম্পারিং বা অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার দণ্ডনীয় অপরাধ। এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের অধীনে থাকা সাভারের বিভিন্ন শিল্প কারখানায় মিটার টেম্পারিং এবং অবৈধ সংযোগের মতো দুর্নীতির উৎস চিহ্নিত করে।

ঘটনা সম্পর্কে এজেআই গ্রুপ অব ইন্ড্রাস্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিত্রনায়ক ও প্রযোজক অন্তত জলিল এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে তার পিএস সাদাত সংগ্রামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সত্যকথা প্রতিদিন কে ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করে এজেআই গ্রুপ অব ইন্ড্রাস্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিত্রনায়ক ও প্রযোজক অন্তত জলিল এর সঙ্গে কথা বলতে বলেন।