দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে-দেশে ফিরে সিলেটে প্রধানমন্ত্রী
সিলেট অফিস: জাতিসংঘ থেকে পাওয়া পুরস্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তখন পরিকল্পিতভাবে দেশে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে তিনি এ ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানিয়েছেন।এসময় সিলেট বিমানবন্দরে বদর উদ্দিন আহমেদ কামরান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুতফর রহমান, সহ-সভাপতি ইমরান আহম্মেদ এমপি, সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আসমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এমপি, সহ-সভাপতি আশফাক আহমদ প্রমুখ।



